শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মেয়ের জন্য ২ দিনেই ‘জেড প্লাস’ নিরাপত্তা!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা প্রথম সন্তানের জন্ম দিয়েছেন হাসপাতালে। সেখানে আত্মীয়, বন্ধুরাও ব্রাত্য। কোনও ফুল, উপহারও নিচ্ছেন না বিরাট কোহলি এবং আনুশকা। মুম্বাইয়ের পাপারাৎজিদের উদ্দেশে তারা বলেছেন, ‘‘আমাদের ছবি তুলুন, দয়া করে এখন মেয়ের ছবি তুলবেন না। এত বছর ধরে আপনারা আমাদের যে ভালবাসা জানিয়েছেন তার জন্য ধন্যবাদ।’’

ভারত অধিনায়ক বিরাটের কন্যাকে দেখার জন্য উদগ্রীব নেটাগরিকরা। করোনার সময় সতর্ক বিরুশকা। এখনই তা হতে দিতে চাইছেন না তারা। সেই জন্য নিকটাত্মীয়দেরও অনুমতি নেই হাসপাতালে দেখা করার। এমনকি কোনও রকম ফুল বা উপহারও নিচ্ছেন না তারা। এতটাই কঠোর নিরাপত্তা যে আনুশকা যে ঘরে রয়েছেন, তার পাশের ঘরের লোকজনদের আত্মীয়দেরও ওই ঘরে যেতে দেওয়া হচ্ছে না। এ যেন একেবারে ‘জেড প্লাস’ নিরপত্তা!

করোনার জন্যই শুধু এই সতর্কতা মনে করছেন না অনেকে। তাদের মতে কোনও ম্যাগাজিনে মেয়ের প্রথম ছবি যাওয়ার পরিকল্পনা রয়েছে বিরাটদের। সেই কারণেই হয়তো এত বেশি সতর্কতা। হাসপাতালের তরফেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। তাদের কর্মীদেরও ছবি তোলার কোনও অনুমতি নেই। হাসপাতাল থেকে বের হওয়ার সময়ও যাতে কোনওভাবে ছবি না ওঠে সেই জন্য পিছনের দরজার ব্যবস্থাও রাখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys