শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

মিয়ানমারে বিক্ষোভে গুলি, নিহত ৯

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৩ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছেন।

বুধবার (৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

বুধবার মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মন্দলয়ে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে দু’জন বিক্ষোভকারী নিহত হন। বার্তাসংস্থা এএফপি জানায়, তাদের একজনের মাথায় এবং অন্যজনের বুকে গুলি লেগেছে।

এছাড়া, মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে পুলিশের গুলিতে একজন নিহত হন। মনিওয়ায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন পাঁচজন। অন্যদিকে, মিংইয়ানে একজন নিহত হয়েছেন।

পুলিশের নিপীড়ন উপেক্ষা করে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন মিয়ানমারের জনগণ। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইয়াঙ্গুন, দাওয়ে এবং মন্দলয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজা গুলি, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে ১০ জন নিহত হন।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর নেত্রী অং সান সু চি-সহ অন্য বেসামরিক নেতাদের আটক করে সামরিক জান্তা ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys