1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মালদ্বীপ ভ্রমণে যেতে পারবেন না ভারতীয় তারকারা!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

অবকাশযাপনের জন্য বলিউড তারকাদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে মালদ্বীপ। যখনই কর্ম ব্যস্ততা থেকে একটু ছুটি পান তখনই মালদ্বীপ ভ্রমণে চলে যান তারকারা।

এমনকি করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন বেশ কয়েকজন তারকা। যে তালিকায় রয়েছে দিশা পাতানি, টাইগার শ্রফ, সারা আলি খান, জানভি কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, ওপার বাঙলার অভিনেতা অঙ্কুশ ও ঐন্দ্রিলা।

এদের মধ্যে মালদ্বীপ ভ্রমণে গিয়ে তো করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন ঐন্দ্রিলা। যদিও এখন করোনামুক্ত তিনি।

কিন্তু খারাপ খবরটি হলো- ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় ভারতীয় পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ সরকার।

এই সিদ্ধান্তের জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানিয়েছে নেটিজেনদের একাংশ। কিন্তু সত্যিই কি বলিউড তারকারা মালদ্বীপে যেতে পারবেন না? তেমনটা কিন্তু বলছেন না পর্যটন বিশেষজ্ঞরা।

পর্যটন বিশেষজ্ঞদের মতে, মালদ্বীপ অনেক ছোট ছোট দ্বীপের সমষ্টি। একটি দ্বীপে একটি করে রিসোর্টও রয়েছে। যা লোকালয় থেকে একেবারে নিরাপদ দূরত্বে এবং ব্যক্তিগত মালিকানার আওতায়। তাই ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেই স্পিড বোট কিংবা সি প্লেনে করে সেখানে পৌঁছে যাওয়া যায়। তাতে রাজধানী কিংবা স্থানীয় বাসিন্দাদের কোনও ক্ষতি হবে না। ফলে ইচ্ছে হলেই মালদ্বীপে বলিউড তারকারা যেতেই পারেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys