শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

‘মাফ করে দেবেন…সন্তানদের দেখবেন’, ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিকের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩০ মে, ২০২০

নিউজ ডেস্ক: নিজের অবস্থা ভালো বুঝতে পেরেছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত। হয়তো বুঝতে পেরেছিলেন তিনি আর সুস্থ হবেন না। তাই নিজের ফেসবুক ওয়ালে সবার কাছে মাফ চেয়ে নিলেন। নিজের সন্তানদের একটু দেখে রাখার আবেদন জানালেন। এর ঘণ্টা দুয়েক পরই চিরবিদায় নিলেন তিনি। এই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার সাগর ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন। আমিন’।

আবুল হাসনাত দেহে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর জমিনে কাজ করতেন তিনি। ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ছিলেন হাসনাত।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys