1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মানবতার ‘লেকচার’ দিতে আসবেন না: ম্যাক্রনকে এরদোগান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তুরস্ককে লেকচার দেয়ার মতো অবস্থায় নেই।

এ সময় আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ ও রুয়ান্ডা গণহত্যায় ফ্রান্সের ভূমিকার কথা তিনি স্মরণ করিয়ে দেন।

তুরস্কভিত্তিক ডেইলি সাবাহের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

ইস্তানবুলের কাছে মর্মর সাগরে গণতন্ত্র ও স্বাধীন দ্বীপে একটি অনুষ্ঠানে তিনি আরও বলেন, আপনার(ম্যাক্রন) কোনো ইতিহাসের জ্ঞান নেই। এমনকি আপনি ফ্রান্সের ইতিহাসও ভালোভাবে জানেন না। তুরস্কের সঙ্গে ঝামেলা করতে আসবেন না।

১৯৮০ সালের ১২ সেপ্টেম্বরের সামরিক অভ্যুত্থানের চল্লিশতম বার্ষিকীতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।

ম্যাক্রনকে উদ্দেশ্য করে এরদোগান বলেন, আমাদের মানবতার লেকচার দিতে আসবেন না।

এর আগে বৃহস্পতিবার তুরস্কের আচরণ অগ্রহণযোগ্য দাবি করে দেশটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ইউরোপকে আহ্বান জানিয়েছেন ম্যাক্রন।

কোরসিকায় ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর একটি সম্মেলনের আয়োজনের প্রস্তুতি নিয়েছেন তিনি।

এতে আঙ্কারার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সাংবাদিকদের ম্যাক্রন বলেন, প্রেসিডেন্ট এরদোগানের সরকারের ব্যাপারে আমাদের ইউরোপীয়দের আরও কঠোর ও পরিষ্কার হওয়া দরকার। তাদের আচরণ খুবই অগ্রহণযোগ্য।

ম্যাক্রনের আহ্বান যতটা না তুরস্কের বিরুদ্ধে, তার চেয়েও বেশি এরদোগানের বিরুদ্ধে। বিষয়টি পরিষ্কার করে দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আপনার সাথে আমার ঝামেলা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys