মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

মাগুরায় বিদেশফেরত ১৮ জন ‘হোম কোয়ারেন্টাইনে’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: মাগুরায় ইতালি, বাহরাইন ও সিঙ্গাপুর ফেরত ১৮ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের প্রত্যেকের বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা রয়েছে। এদের মধ্যে শালিখা উপজেলায় ১১জন, শ্রীপুরে ২ জন এবং মহম্মদপুরে ৫ জন রয়েছেন। এদের কারো মধ্যে কোন করোনার লক্ষণ জ্বর বা সর্দিকাশি দেখা যায়নি।

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ‘ইতালি, বাহরাইন ও সিঙ্গাপুর ফেরত ১৮ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের প্রত্যেকের বাড়িতে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে রাখা রয়েছে। এদের মধ্যে শালিখা উপজেলায় ১১ জন, শ্রীপুরে ২ জন এবং মহম্মদপুরে ৫ জন রয়েছেন। সর্বশেষ এদের মধ্যে কোন করোনার লক্ষণ জ্বর বা সর্দিকাশি দেখা যায়নি।

মাগুরার প্রত্যেক উপজেলায় কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। জেলা সদরে ১০ শয্যার এবং ৩ উপজেলা শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরে ৫ শয্যার আইসোলেশন সেন্টার খোলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys