সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মন্টুদের কাউন্সিল ঘোষণার বৈধতা নেই: কামাল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: মোস্তফা মহসিন মন্টুসহ গণফোরামের একাংশের বর্ধিত সভা ডেকে কাউন্সিলের ঘোষণা দেয়ার বৈধতা নেই বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার গণফোরামের ব্যানারে মন্টু, আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরীদের সভার বিষয়ে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি।

ড. কামাল হোসেন বলেন, এই ধরনের মিটিং করার ওদের কোনো সাংগঠনিক ক্ষমতা এবং বৈধতা নেই। আমাদের দল গণফোরামের কোনো সম্পর্ক এই মিটিংয়ের সাথে নেই্। সুতরাং তারা যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি আমাদের দলের কোনো সিদ্ধান্ত নয়। আর যেহেতু এটি আমাদের দলের বিষয় না, তাই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

তবে কামাল হোসেনের নেতৃত্বের প্রতি আস্থা রেখে মন্টুরা বলেন, তাকে ভুল বুঝিয়ে নানা সিদ্ধান্ত নেয়ানো হচ্ছে।

এ বিষয়ে কামাল হোসেন বলেন, এসব কথা তারা বলার জন্য বলছে। এটা তাদের একটা কায়দা-কৌশল। এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তারাই দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

প্রসঙ্গত, গত বছর কাউন্সিলে মন্টুকে বাদ দিয়ে রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করার পর থেকে গণফোরামে বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। রেজা কিবরিয়ার বিপক্ষে দাঁড়ান মন্টু, সুব্রত চৌধুরী, আবু সাইয়িদসহ বেশ কয়েকজন। এক পর্যায়ে রেজা কিবরিয়া চারজনকে বহিষ্কার করেন। সুব্রত চৌধুরীরাও পাল্টা বহিষ্কার করেন সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াসহ চারজনকে।

পাল্টাপাল্টি বহিষ্কারের মধ্যে গত ৪ মার্চ গণফোরামের সভাপতি কামাল হোসেন কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে দুই সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন। তিনি নিজে আহ্বায়ক হয়ে সাধারণ সম্পাদক করেন রেজা কিবরিয়াকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys