1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

মধ্যপ্রাচ্যে করোনা ছড়িয়েছে ইরান: বিবিসি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২০

নিউজ ডেস্ক: ইরানের মাহান এয়ার নামে একটি এয়ারলাইনের ফ্লাইটের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল বলে বিবিসির এক তদন্তে জানা গেছে। ওই ফ্লাইটের সাথে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীরও সম্পর্ক আছে বলে তদন্তে জানা গেছে।

করোনা আক্রান্ত চিকিৎসকের বাড়িতে এমপি প্রিন্সের উপহার
ওই বিমানটি উড্ডয়ন নিষেধাজ্ঞা ভঙ্গ করে ইরান থেকে যাত্রী নিয়ে লেবানন এবং ইরাকে গিয়েছিল এবং এর ফলে দুটি দেশেই প্রথমবারের মতো কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত লোকের অস্তিত্ব সরকারিভাবে চিহ্নিত হয়।

জানুয়ারি মাসের শেষ দিকে তেহরান সরকার চীনগামী বা চীন থেকে আসা সব বিমানের ওপর সরকারিভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু ফ্লাইট ট্র্যাকিং উপাত্ত থেকে দেখা যায় ইরান একটি মাত্র এয়ারলাইন, মাহান এয়ার সেই নিষেধাজ্ঞা লংঘন করেছিল। তাদের বিমান সরাসরি চীন গিয়েছিল এবং বিবিসির তদন্তে বেরিয়ে এসেছে যে এই মাহান এয়ারের ফ্লাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস ছড়িয়েছিল।

এই এয়ালাইনটির সাথে ইরানের বিপ্লবী হার্ড বাহিনীর সম্পর্ক আছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ।

মাহান এয়ারের কিছু সূত্র বলছে, কিছু কেবিন ক্রু বিমানের ভেতরে সংক্রমিত যাত্রী দেখে উদ্বেগ প্রকাশ করতে চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের মুখ বন্ধ করে দেয়া হয়।

বিবিসির তদন্তে আরো দেখা গেছে মাহান এয়ারের বিমানে করে লেবানন এবং ইরাকে করোনাভাইরাস আক্রান্ত লোক নিয়ে যাওয়া হয়েছিল – এবং এরপরই ওই দুটি দেশে প্রথমবারের মতো কোভিড-১৯ আক্রান্ত লোকের কথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল। সূত্র: বিবিসি বাংলা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys