1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মদিনা শরিফকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: পবিত্র নগরী মদিনা মুনাওয়ারাকে কোভিড-১৯ (করোনাভাইরাস) মুক্ত বলে ঘোষণা করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বুধবার এই ঘোষণা দেওয়া হয়। দৌদি আরবের অনলাইন নিউজ পোর্টাল সাবাকের বরাতে আরব আমিরাতের দুবাইভিত্তর গণমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনামুক্ত ঘোষণা করার আগে গত বুধবার মদিনা মুনাওয়ারার আল-আইস শহরে ১৩ জন কোভিড-১৯ রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মৃতিবিজড়িত এই শহরে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস।

এদিকে মহামারি করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি আরব সরকার এবারের হজ সীমিত পরিসরে করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশগ্রহণ করতে পারবে না। স্থানীয় সৌদি ও সৌদি বসবাসরত বাইরের দেশের লোকজনই শর্তসাপেক্ষে এবার হজে অংশগ্রহণ করত পারবে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ২৭৬ জন। আর মারা গেছেন ৬ হাজার ৩৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৮ হাজার ৭৫৩ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys