1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ভারতে স্যানিটাইজার কারখানায় আগুন, নিহত ১৮

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

নিউজ ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের পুণেতে একটি স্যানিটাইজার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। নিহত সবাই শ্রমিক বলে জানা গেছে। আশংকা করা হচ্ছে, এখনো কারখানার ভেতরে আটকে আছে কয়েকজন শ্রমিক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল সোমবার বিকেলে পুণের লাউসা রোডের উরভাদে গ্রামের এসভিএস অ্যাকোয়া টেকনোলজিস নামে ওই স্যানিটাইজার কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তাদের ১২টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এদিকে প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

জানা গেছে, কারখানাটিতে আনুমানিক ৪০ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ১৮ জন কর্মীর মৃতদেহ বের করে আনা হয়েছে কারখানা থেকে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কীভাবে আগুন লেগেছে তা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহয়তারও ঘোষণা দিয়ে

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys