1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ভারতে একদিনে সর্বোচ্চ ৬৮ হাজার শনাক্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৯ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৬৮ হাজার ২০ জন শনাক্ত হয়েছেন। যা গত ১৬৮ দিনের মধ্যে সর্বোচ্চ।

আজ সোমবার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৯১ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬১ হাজার ৮৪৩ জনে।

ভারতের ইউনিয়ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ২০ লাখ ৩৯ হাজার ৬৪৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন এক কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৯৯৩ জন।

ভারতের রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র, পাঞ্জাব ও গোয়াতে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে।

গত রোববার মহারাষ্ট্রে রেকর্ড পরিমাণ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত তিন দিনে এই রাজ্যে এক লাখ ১৩ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে এবং একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ৪০ হাজার ৪১৪ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys