1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ভারতের পাশে জাপান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: গালওয়ান ভ্যালিতে চীনা লাল ফৌজের সঙ্গে শারীরিক সংঘাতে ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় লাদাখে যুদ্ধ পরিস্থিতির বিরাজ করছে। চীন নিজেদের বাহুবল দেখিয়ে ভারতকে কাবু করবে ভেবেছিল। তবে বেইজিংয়ের সেই আশায় গুড়েবালি। চীনের দখলদারি মানসিকতার বিরুদ্ধে একের পর এক আন্তর্জাতিক স্তরে সমর্থন পেয়ে চলেছে ভারত। এবার সেই তালিকায় যোগ হল জাপানের নাম।

জাতিসংঘে চীনের ভারতবিরোধী বিবৃতির বিরুদ্ধে সরব হয়েছিল আমেরিকা-জাপান। এবার শুক্রবার সরকারিভাবে বিবৃতি জারি করে লাদাখে চীনের আগ্রাসী ভূমিকার নিন্দা করল সূর্যোদয়ের দেশটি।

পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চীনের টানটান স্নায়ুযুদ্ধ চলছে। চীনা লালফৌজের হাতে ২০ ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক কূটনীতিতেও। এই ইস্যুতে বেশিরভাগ রাষ্ট্রই ভারতের পাশে দাঁড়িয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে।

শুক্রবার এক টুইট বার্তায় ভারতে জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি জানান, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর এমন কিছু না ঘটা উচিৎ, যাতে ভারত ও চীনের মধ্যে বর্তমান স্থিতাবস্থা পাল্টে যায়। এককথায় আগ বাড়িয়ে চীনের আগ্রাসী নীতিকেই আক্রমণ করেছে জাপান। ভারতের পাশে দাঁড়াল তারা।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন ভারতে জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি। তারপরই তিনি জানিয়েছেন, ‘পররাষ্ট্র সচিব শ্রিংলার সঙ্গে ভাল আলোচনা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর কী অবস্থা তা নিয়ে ওর বক্তব্যের যুক্তি আছে। পাশাপাশি আমরা চাই সীমান্তে শান্তি বজায় থাকুক। জাপান চায়, কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। দ্বিপাক্ষিক দিক থেকেই স্থিতাবস্থা ভঙ্গ হয় এমন কোনো ঘটনা ঘটুক জাপান সেটা কোনোভাবেই চায় না।’

প্রসঙ্গত, ডোকলামে টানপোড়েনেও ভারতের পাশে দাঁড়িয়েছিল জাপান। এমনকি, ১৫ জুনের সংঘর্ষে ভারতীয় ২০ সেনার মৃত্যুর পর প্রকাশ্যে শোকজ্ঞাপন করেছিল জাপান। এবার সরকারিভাবে বিববৃতি জারি করে ভারতকে সমর্থন করল জাপান। এর জেরে চীন যে আরো চাপে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

সূত্র- সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys