1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বৈঠকের মধ্যেই ডোমিনিকান মন্ত্রীকে গুলি করে হত্যা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

নিউজ ডেস্ক: ডোমিনিকান রিপাবলিকের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী অরল্যান্ডো জর্জ মেরাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘনিষ্ঠ এক বাল্যবন্ধুর গুলিতে তিনি প্রাণ হারান বলে জানিয়েছে দেশটির সরকারের একজন মুখপাত্র।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, হামলার শিকার হওয়ার সময় ৫৫ বছর বয়সী অরল্যান্ডো জর্জ মেরা নিজের কার্যালয়ে একটি বৈঠক করছিলেন। সে সময় তাকে গুলি করে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর তথ্য পাওয়া যায়নি। তবে দেশটির পুলিশ জানিয়েছে, এ সময় ছয়টি গুলির শব্দ শোনা যায়।

দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র হোমেরো ফিগুয়েরো জানান, মন্ত্রীকে তার শৈশবের এক বন্ধু কার্যালয়ে হত্যা করেছেন। তার নাম মিগুয়েল ক্রুজ। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

বিবিসি বলছে, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিগুয়েল ক্রুজকে আটক করেছে। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন।

এদিকে, হত্যাকাণ্ডের পর নিজের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি লুইস আবিনাডার। বিবৃতিতে তিনি জর্জ মেরার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বলেন, তিনি তার ভালো বন্ধুর মৃত্যুতে গভীরভাবে দুঃখ প্রকাশ করছেন।

প্রসঙ্গত, অরল্যান্ডো জর্জ একটি শক্তিশালী রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। তিনি প্রাক্তন ডোমিনিকান রাষ্ট্রপতি সালভাদর জর্জ ব্লাঙ্কোর ছেলে এবং তার বোন আবিনাডার প্রশাসনের একজন সহমন্ত্রী। জর্জ একজন আইনজীবী, যিনি ২০২০ সালের আগস্টে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী নিযুক্ত হন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys