শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

বুবলীর সঙ্গে কাজ করতে আপত্তি নেই অপুর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: এফডিসিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গতকাল চিত্রনায়িকা শবনম বুবলী জানিয়েছেন, গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে তার অভিনয় করতেও আপত্তি নেই। বিভিন্ন গণমাধ্যমে এ মন্তব্য প্রকাশিত হওয়ার পর অপু বিশ্বাসও জানালেন বুবলীর সঙ্গে তারও কাজ করতে আপত্তি নেই।

অপুর ভাষ্য, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে ঝামেলা ছিল। সেটাও শুধু শাকিব খানের সঙ্গে। এর বাইরে কারও সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। পেশাদার জীবনে আমি ক্লিন। আর যেহেতু আমি পেশাদার শিল্পী, তাই কাজের ক্ষেত্রে কারও সঙ্গে কাজ করতে আপত্তি নেই।’

ঢালিউড কুইন’খ্যাত এই চিত্রনায়িকা আরও বলেন, ‘পেশাগত জীবনে আমার কাছে সবাই সমান। প্রত্যেক নায়িকাই আমার সহশিল্পী। কাউকে আলাদাভাবে দেখি না। সবাইকে রেসপেক্ট করি। তাই তাদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই। আমি মনে করি ভালো কাজ ও গল্পের প্রয়োজনে সবার সঙ্গে কাজ করাই বেটার।’

এদিকে, বর্তমানে একাধিক সিনেমাতে কাজ করছেন অপু বিশ্বাস। কদিন আগে শেষ করেছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈশা খাঁ’ নামে দুটি সিনেমা।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys