1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

বুবলীকে হত্যাচেষ্টা!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এমনটাই অভিযোগ করেছেন এই চিত্রনায়িকা। আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসের মাধ্যমে এমনটা জানান তিনি।

ফেসবুক স্ট্যাটাসে বুবলী লিখেন, ‘সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়। অনেক সময় পরিকল্পিতও হয় তা গত দুদিন টের পেয়েছি। উপলব্ধি করেছি আমরা যা দেখি বা যা শুনি তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম আর ভাবছিলাম আজকের দিনটি তো আমাকে নিয়ে অন্য রকম সংবাদও হতে পারত। হয়তো আল্লাহর রহমত, মা বাবা ভাই বোনদের দোয়া আর আপনাদের ভালোবাসায় এ যাত্রায় ভালো আছি।’

বর্তমানে ‘চোখ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন বুবলী। সারাদিন কাজ শেষে বাসায় ফেরার পথে এমনটা ঘটে জানিয়ে বুবলী লিখেন, ‘গত চার-পাঁচদিন আমি চোখ নামে একটি সিনেমার শুটিং করছিলাম। যথারীতি শুটিং শেষে রাতে বাসায় ফেরার পথে বিপরীত রাস্তা থেকে কোনো হর্ন না বাজিয়ে, সিগনাল না দিয়ে আমার গাড়ির সামনে প্রচণ্ড বেগে তেড়ে এসেছে একটি প্রাইভেটকার। যার গ্লাস ছিল ব্ল্যাক পেপার দিয়ে মোড়ানো এবং কোনো নাম্বার প্লেট ছিল না।’

বুবলী আরো লিখেন, ‘আমার ড্রাইভার হার্ড ব্রেক না করলে হয়তো অন্য কিছু হতে পারত। আর আমি নিজেও ড্রাইভিং জানি তাই কোনটি দুর্ঘটনা আর কোনটি ইচ্ছাকৃত তা বোঝার ক্ষমতা নিশ্চয় একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো আমারও আছে।’

এমন ঘটনা কয়েকদিন ধরেই হচ্ছিল। সেটি বুঝতেও পেরেছিলেন বুবলী। এই প্রসঙ্গে তিনি লেখেন, ‘প্রথম দিন সব বুঝতে পেরেও মনকে সান্ত্বনা দিয়েছিলাম হয়তো বিপরীত দিক থেকে গাড়ি এতো জোরে আসার কারণে কন্ট্রোল রাখতে পারেনি। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে তো সেটি আর বুঝতে বাকি থাকে না যে এটি উদ্দেশ্যমূলকভাবেই করানো হচ্ছে।’

এমন ঘটনা আবারও ঘটলে আইনি ব্যবস্থা নেবেন বুবলী। সেটিও জানিয়ে দেন পোস্টে। তিনি লিখেন, ‘অনেক দিন ধরেই আমি নানান ভাবে নানান কিছু বুঝতে পারছি, শুনতে পারছি। কিন্তু যারাই এসব অপরাধের সাথে জড়িত থাকবেন তারাও নিশ্চয় বার বার সুযোগের অপেক্ষায় থাকবেন। কিন্তু মনে রাখবেন কেউই আইনের উর্ধ্বে নন। আর আল্লাহ তো একজন আছেন যিনি সবই দেখেন। শিগগিরই আমি ব্যবস্থা নিব এ ব্যাপারে । দোয়া করবেন আমার জন্য।’

প্রসঙ্গত, বর্তমানে নিরবের বিপরীতে ‘চোখ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত বুবলী। এই কাজ শেষ হলেই শাকিব খানের সঙ্গে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা শুরু করবেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys