শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

বিল গেটস-মেলিন্ডার বিবাহ বিচ্ছেদ, ভেঙে যাচ্ছে ২৭ বছরের সংসার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৪ মে, ২০২১

নিউজ ডেস্ক: বর্তমানে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ ধনী বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটসের মধ্যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তারা একসাথে ২৭ বছর সংসার করেছেন। এত বছর পর কেনো তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তা এখনো জানা যায়নি। মঙ্গলবার (৪ মে) রাতে এই বিচ্ছেদের খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

মেলিন্ডা গেটস নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে লিখেছেন, আমাদের সম্পর্কের বিষয়ে অনেক চিন্তাভাবনার পরে আমরা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। গত ২৭ বছর ধরে একটি আমরা একটি ফাউন্ডেশন (গেটস ফাউন্ডেশন) তৈরি করেছি যা সারা বিশ্ব জুড়ে কাজ করে।

এটি মানুষকে স্বাস্থ্যকর ও উৎপাদনশীল জীবনযাপন করতে সক্ষম করে তোলে। বিবাহ বিচ্ছেদ হলেও আমরা ফাউন্ডেশনে একসাথে আমাদের কাজ চালিয়ে যাব।

বিল গেটস এবং তার স্ত্রী যৌথভাবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন। সংস্থাটি সংক্রামক রোগ এবং শিশুদের ভ্যাকসিন দেওয়ার মতো লড়াইয়ে বিলিয়ন ডলার ব্যয় করেছে।

ফোর্বসের তথ্য মতে, বিল গেটস বর্তমানে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ ধনী। এখন তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন ডলার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys