1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বিল্ডিং কোড না মানলে ট্রেড লাইসেন্স হবে না : মেয়র আতিক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) না মানলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো ভবনে ট্রেড লাইসেন্স দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।

শনিবার রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি ছয়তলা ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, প্রতিটি ভবনের মালিককে বিল্ডিং আইন মেনে ট্রেড লাইসেন্স নিতে হবে।

তিনি বলেন, ‘এই বিল্ডিংটা অনেক পুরোনো। ন্যাশনাল বিল্ডিং কোড অর্থাৎ বিএনবিসি-২০০৬ করার আগে বিল্ডিংটি করা হয়। যতদূর জেনেছি- ভবনে ক্রেস্ট বানানোর গোডাউন রয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, সেটি অবশ্যই তদন্তে বের হবে। আমরা এখনো সেটা বুঝতে পারছি না। তারা বলছে, বিকল্প সিঁড়ি পেছন দিয়ে আছে।’

তিনি আরো বলেন, ‘এখানে আগে অনেক গার্মেন্টস ছিল, সেটা স্থানান্তর হয়ে গেছে। এখন আমরা আগে দেখব, ভেতরে কোনো লোক আছে কি-না। তবে কেউ আটকা পড়ার খবর পাইনি। ফায়ার সার্ভিসের তিনটি টিম ভেতরে ঢুকেছে। সিটি করপোরেশনের টিমও ঢুকেছে। কেউ যদি আটকা পড়ে থাকেন, তাদের উদ্ধার করা হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

আতিকুল ইসলাম আরো বলেন, ‘এটা পুরনো বিল্ডিং। তবে ঝুঁকিপূর্ণ কি-না সেটা বলবে বুয়েট। বিল্ডিং কোড হয়েছে ২০০৬ সালে। তার আগে এ বিল্ডিং হয়েছে। আমাদের কথা হলো- যারা আগে বিল্ডিং করেছেন, গার্মেন্টসও অনেক আগে হয়েছে। কিন্তু এরপরও লোহার সিঁড়ি করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আঞ্চলিক কর্মকর্তাকে বলেছি এ বিল্ডিংয়ে পরবর্তীতে যারা আসবেন, লাইসেন্স নেয়ার জন্য প্রত্যেকটি বিল্ডিংয়ের মালিককে বিএনবিসি কোড মেনে ট্রেড লাইসেন্স দিতে হবে। এ এলাকার বড় বড় বিল্ডিং মালিকদের বলব- বিএনবিসি কোড মেনেই ট্রেড লাইসেন্স নিতে হবে। বিএনবিসি মেনে আসলেই তাদের ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে।’

‘তার আগ পর্যন্ত চেয়ারম্যান বাড়ির নিচে এবং উপরে যতো প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত থাকবে। কোনো নবায়ন হবে না’ বলেও উল্লেখ করেন ডিএনসিসি মেয়র।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys