শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা বেলজিয়ামে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বেলজিয়াম আওয়ামী লীগ। গতকাল বুধবার স্থানীয় একটি হলে আলোচনা সভার আয়োজন করা হয়।

বেলজিয়াম আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিধান দেবের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান খানের সঞ্চালনায়। আলোচনা সভার শুরুতে ,পবিত্র কোরআন তেলাওয়াত এবং এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে সভার সূচনা হয়।

আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে।

আওয়ামী লীগের নেতারা আরো বলেন, গত ২২তারিখ ব্রাসেলস প্রেসক্লাবে আয়োজিত তথা কথিত আওয়ামী লীগ নামধারী ব্যানারের এক সভা বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদৎ হোসেইনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং রাজাকার বলা হয় আমরা তার তীব্র নিন্দা জানাই, স্বাধীনতার ৪৮ বছর পরেও দেশ ও প্রবাসে জামায়াত-বিএনপি দেশবিরোধীষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে।

সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদ, চার নেতাসহ দেশ ওজাতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বক্তব্য দেন সহ সভাপতি নিরঞ্জন রায়, সহ সভাপতি হুমায়ুন মাকসুদ হিমু,দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ফিরোজ আহামেদ বাবুল, মর্তুজা রানা,মহিলা সম্পাদিকা রাবেয়া জামান ,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকইমরান আলী,ইস্রাফিল হক,সদস্য হাছান আল মাসুদ,হ্যান্ড টু হ্যান্ড ফাউন্ডেশনেসাধারণ সম্পাদক গোলাম জিলানি, মোহাম্মদনুরুদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys