1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বিচ্ছেদ হচ্ছে পরীমনি-রাজের!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩

নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অস্বাভাবিক দাম্পত্যজীবনের জন্য তৃতীয় পক্ষকে দায়ী করেছেন শরিফুল রাজ। অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে দীর্ঘসময়ের ফোনালাপে এমন অভিযোগই করেছেন রাজ।

রাজ জানান, পরীর অপরিণত সব কাজের পেছনে ওর কোনো হাত নেই। ওকে ওর আশপাশের মানুষ ইন্ধন জোগানোর পরই এমন করেন পরী।

শনিবার সামাজিকমাধ্যম ফেসবুকে জয়ের পোস্ট করা ভিডিও থেকে আরও জানা যায়, মাত্র দুই বছরের দাম্পত্যজীবনে যতবার দাম্পত্যকলহ তৈরি হয়েছে, সবসময়ই তৃতীয় পক্ষের হাত ছিল, এখনো আছে।

ফোনালাপের একপর্যায়ে জয় বলেন, ব্যক্তিগতজীবন সামাজিকমাধ্যমে ভাইরাল হলে তা আর ব্যক্তিগত থাকে না, হয়ে যায় পাবলিক প্রোপার্টি। কেন ঘরের সব ইস্যু বারবার বাইরে চলে আসে?

জয়ের এমন প্রশ্নে রাজ বলেন, ‘আমার সংসারে কী হচ্ছে, আমি নিজেই জানি না। মিডিয়ার খবরে প্রকাশিত সংবাদ আর সামাজিকমাধ্যম থেকে আমি আমার সংসারের খবর জানি।’

এ জন্য পরীকে অবশ্য দায়ী করেননি রাজ। দায়ী করেছেন পরীর আশপাশের মানুষকে। রাজ বলেন, ‘আমি সারাজীবন পরীর সঙ্গে সংসার করতে চাই। কিন্তু তৃতীয় পক্ষের জন্য তা সম্ভব হয়ে উঠছে না।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys