শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সৃজিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩

নিউজ ডেস্ক: সত্যি কি আগামী দু-মাসের মধ্যে ঘর ভাঙছে সৃজিত-মিথিলার–এমন প্রশ্ন যখন ভক্ত আর নেটিজেনদের মনে দানা বাঁধতে শুরু করেছে, তখনই এর উত্তর দিলেন পরিচালক।

ঘর ভাঙার প্রথম খবর প্রকাশ্যে আসে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে। ওই প্রতিবেদন থেকে জানা যায়, সৃজিত-মিথিলার মাঝে ঢুকে পড়েছে তৃতীয় নারী। বয়সে কম ওই নারীর প্রেমে পড়েছেন সৃজিত। রীতিমতো তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন এ নির্মাতা। সময় কাটাচ্ছেন তার সঙ্গেই।

কম বয়সী মুম্বাইয়ের সহকারী পরিচালকের সঙ্গে প্রেমের কারণে সৃজিতের সঙ্গে মিথিলার সম্পর্কের অবনতি ঘটেছে। আর সে কারণেই সাড়ে তিন বছরের সংসারের ইতি ঘটতে চলেছে আর মাত্র দুই মাসের মধ্যেই।

এ প্রসঙ্গে এখনও সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিক্রিয়া জানাননি মিথিলা। তবে দেশীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হলে অভিনেত্রী অল্প কথায় উত্তর দেন। বলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’ ভিত্তিহীন এ গুঞ্জনকে এবারও তেমন পাত্তা দেননি এ অভিনেত্রী।

স্ত্রীর সুরেই সুর মিলিয়েছেন সৃজিতও। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কাজের কারণে বেশির ভাগ সময়ই মিথিলা আর আমাকে লং ডিসটেন্সে থাকতে হয়। তার মানে এই নয়, এ সুযোগে তৃতীয় ব্যক্তির আবির্ভাব হবে।’

পরকীয়া প্রসঙ্গে সৃজিত আরও বলেন, ‘এর আগে বহুবার মিথিলার সঙ্গে আমার সম্পর্ক ভাঙনের গুঞ্জন উঠেছে। এবারও যা রটেছে তার কোনো ভিত্তি নেই।’ বর্তমানে ‘ব্যোমকেশ’ সিনেমার শুটিং নিয়ে মধ্যপ্রদেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন পরিচালক সৃজিত মুখার্জি।

সূত্র: সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys