1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বাড়ি ভাড়া মওকুফ না করলে বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা সিলেট মেয়রের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে বসবাসরত নিম্নমধ্যবিত্ত যেসব পরিবার বিভিন্ন বাসাবাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন তাদের একমাসের ভাড়াও মওকুফ করার জন্য বাড়িওয়ালাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিনি জানান, বাড়িওয়ালারা যদি একমাসের ভাড়া মওকুফ করেন তাহলে সিটি কর্পোরেশন তাদের প্রতি সম্মান জানিয়ে এক মাসের পানির বিল মওকুফ করবে। আর কেউ যদি এই দুর্দিনে মানুষের কাছ থেকে ভাড়া আদায় করেন তাহলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বস্তির এবং বাসাবাড়ির মালিকদেরকে ভাড়াটিয়াদের একমাসের ভাড়া মওকুফের অনুরোধ জানিয়ে বলেন, এই মুহূর্তে সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি বস্তিবাসী ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের একমাসের ভাড়া মওকুফ করি তাহলে এই দুর্দিনে কিছুটা হলেও তারা স্বস্তি পাবেন।

ভাড়া মওকুফের পাশাপাশি দারিদ্রপীড়িত শ্রমজীবী নিন্মআয়ের মানুষের জন্যে খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করার জন্য সিলেটের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বানও জানান মেয়র আরিফুল হক চৌধুরী। এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মালিকদের জন্যে সংশ্লিষ্ট মাসের পানির বিল মওকুফেরও ঘোষণা দেন তিনি।

মেয়র সমাজের বিত্তবানদের উদ্দেশে বলেন, সিলেট সিটি কর্পোরেশনের একার পক্ষে সবাইকে সহযোগিতা করা সম্ভব নয়, এই বিবেচনায় প্রতিটি ওয়ার্ডের বিত্তশালীরা যদি নিজেদের পাড়া মহল্লায় নিজেদের সামর্থ্য মোতাবেক গরিব প্রতিবেশীদের সহযোগিতা করেন তাহলে সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys