1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

বাড়ছে আমেরিকা-রাশিয়া পরমাণু যুদ্ধের আশঙ্কা, মৃত্যু হবে ৫০ কোটি মানুষের!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক: ক্রমেই বিশ্বের আকাশে ঘন হচ্ছে যুদ্ধের মেঘ। গত ফেব্রুয়ারি থেকে লাগাতার লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এদিকে তাইওয়ানের উপরে হামলা করতে পারে চীন, সেই আশঙ্কা ক্রমেই বাড়ছে। যা উসকে দিচ্ছে পরমাণু যুদ্ধের সম্ভাবনাও। এমন পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। ‘নেচার ফুড’ নামের এক জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, যদি আধুনিক বিশ্ব পরমাণু যুদ্ধের সাক্ষী হয় তাহলে প্রাণ হারাতে পারেন ৫০ কোটি মানুষ!

রাটগার্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানাচ্ছেন, ৬টি সম্ভাব্য পরমাণু যুদ্ধের আশঙ্কা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভয় ধরাচ্ছে রাশিয়া ও আমেরিকার মধ্যে ক্রমেই তলানিতে নামতে থাকা সম্পর্ক। ফলে আশঙ্কা তৈরি হচ্ছে, অদূর ভবিষ্যতে হয়তো চরম সংঘর্ষ বেঁধে যেতে পারে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে। আর সেক্ষেত্রে এমনও হতে পারে, পরমাণু যুদ্ধের ফলে পৃথিবী থেকে মুছে যেতে পারে অর্ধেকেরও বেশি মানুষ।

কেবল মৃত্যুমিছিলই নয়, আমেরিকা-রাশিয়া পরমাণু যুদ্ধ চরম আকার নিলে তিন থেকে চার বছরের মধ্যে ফসলের উৎপাদন ৯০ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। একই ভাবে অপেক্ষাকৃত ছোট সংঘাতও হাতে পারে। সেক্ষেত্রেও ফসল উৎপাদন বিপন্ন হতে পারে। যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে অন্তত ৭ শতাংশ হারে হ্রাস পাবে ফলন।

আর এই দিকে তাকিয়ে এখন থেকেই সতর্ক থাকার পক্ষে সওয়াল করছেন বিজ্ঞানীরা। কিন্তু সঞ্চয় বাড়ালেও বড় আকারের যুদ্ধ হলে তাতেও রেহাই মিলবে না বলেই আশঙ্কা তাঁদের। আর তাই এই গবেষণাপত্রের অন্যতম লেখক অ্যালান রোবক, যিনি রাটগার্স বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপকও, তিনি বলছেন, ”এই তথ্য আমাদের একটা কথাই বলে। যে করে হোক, পরমাণু যুদ্ধকে বাস্তব না হতে দেওয়াই আমাদের কাজ।”

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys