শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

বাইডেনকে সমর্থন করলো ৮০ জন নোবেল বিজয়ী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের প্রতি দেশটির ৮১ জনের একটি নোবেল বিজয়ী গ্রুপ সমর্থন জানিয়েছে। একটি খোলা চিঠিতে সই এর মাধ্যমে বাইডেনকে এই সমর্থন জানানো হয়। খবর ইন্ডিপেন্ডেন্ট ইউকে

চিঠি লেখার পর নোবেল বিজয়ীদের সংগঠিত করেন ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক প্রতিনিধি ও কংগ্রেসের একমাত্র পদার্থবিদ বিল ফস্টার। নোবেল বিজয়ীরা বলেছেন, ‘বর্তমানে বিজ্ঞানের প্রতি যতোটা বেশি গুরুত্ব দেয়া দরকার, আমাদের ইতিহাসে এতটা বেশি প্রয়োজন আর কখনও ছিল না। দীর্ঘদিন জনসেবার কাজে দায়িত্ব পালনের সময় জো বাইডেন প্রমাণ করেছেন তিনি বিশেষজ্ঞদের কথা শোনেন এবং গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তার উপলব্ধি দারুণ।’

নোবেল বিজয়ীরা আরও উল্লেখ করেছেন, আমেরিকার বুদ্ধিবৃত্তিক জীবনযাত্রায় অবদান রাখার জন্য অভিবাসী লোকজনের প্রতিও তার আলাদা সম্মান রয়েছে।’

চিঠিতে বাইডেনের প্রতি স্পষ্ট সমর্থন জানিয়ে তারা বলেছেন, ‘আমেরিকার নাগরিক এবং বিজ্ঞানী হিসেবে আমরা জো বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থিতার প্রতি সর্বাত্মক সমর্থন দিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys