বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

বাংলাদেশিদের জন্য ফেসবুকের চাকরির বিজ্ঞপ্তি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকরি করার ইচ্ছে অনেকেরই থাকে। কিন্তু সে সুযোগ অনেকটা ‘সোনার হরিণ’ পাওয়ার মতো। কারণ বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট করে চাকরির বিজ্ঞপ্তি দেয়না ফেসবুক। এবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশের ক্রমবর্ধমান ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির দিকটি বিবেচেনা করে একটি পদে কর্মী নিয়োগ দেয়া হবে।

এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেসবুক। এতে বলা হয়েছে, বাংলাদেশের বাজার দেখার জন্য মার্কেট স্পেশালিস্ট পূর্ণকালীন পদে নিয়োগ দেয়া হবে। মার্কেট স্পেশালিস্ট ফেসবুক ব্যবহারকারীকে বাংলাদেশ বিষয়ে নানান রকম সহযোগিতা করবেন। প্রয়োজনে দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক মার্কেটের জন্যও সহযোগিতা করতে হবে।

আবেদনকারীকে মাস্টার্স ডিগ্রিধারী ও পাঁচ বছরের কাজের অভিজ্ঞ হতে হবে। এছাড়া ডাটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনে দক্ষ হতে হবে। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে পারদর্শী হতে হবে। নিয়োগপ্রাপ্তের কর্মস্থল হবে সিঙ্গাপুরে ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কার্যালয়।

যেভাবে আবেদন করবেন

পদটিতে আবেদন করতে ফেসবুকের নির্দিষ্ট পেজে গিয়ে ফরম পূরণ করতে হবে। পেজটিতে যেতে চাইলে এখানে ক্লিক করুন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys