1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

বন্যা মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নিচ্ছি : প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২

নিউজ ডেস্ক: বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পানি নিষ্কাশনের জন্য যা যা করা দরকার সব করা হচ্ছে বলেও জানান তিনি। আজ রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত সাফ চ্যাম্পিয়ন অনুর্ধ্ব-১৯ নারী জাতীয় ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, একদিকে করোনা বাড়ছে, অপরদিকে ব্যাপক বন্যা। সিলেট বিভাগে এবার ব্যাপক হারে বন্যা এসেছে। এখন ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। প্রশাসন, সেনা, নৌ ও বিমান বাহিনী কাজ করছে। সব ব্যবস্থা নিয়েছি। ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগও কাজ করছে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি যা যা দরকার তা দেওয়া হচ্ছে।

আজ সুনামগঞ্জ থেকে পানি কিছুটা নামতে শুরু করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,‌ ‘রংপুর ও ময়মনসিংহ বিভাগেও বন্যা হতে পারে। এ বিষয়ে আগে থেকে সতর্ক অবস্থানে আছি। পানি নিষ্কাশনের জন্য যা যা করা দরকার তা করা হচ্ছে। প্রকৃতির এই খেলার মধ্যেই আমাদের বাঁচতে হবে। ’

বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘আমরা পরীক্ষা বন্ধ করে দিয়েছি। ১০ থেকে ১২ বছর পর পর বড় ধরনের একটা বন্যা দেশে আসে। এবারও অনেক আগে থেকেই সতর্ক করেছিলাম। এ বিষয়ে আমাদের প্রস্তুতি আছে। বন্যায় মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’

অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, ‘বাংলাদেশের নারী দল ওয়ানডে স্ট্যাটাস অর্জন করেছে। এটা অনেক বড় অর্জন। নারী ক্রিকেটাররা এগিয়ে যাচ্ছে।’ এ সময় দেশীয় খেলা আরও বেশি জনপ্রিয় করে তোলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys