বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

বন্ধুকে কেটে তিন টুকরো, মূলহোতার দায় স্বীকার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

নিউজ ডেস্ক: রাজধানীর দক্ষিণখানে ক্ষুদ্র ব্যবসায়ী হেলাল উদ্দিনকে (২৬) হত্যা করে খণ্ডিত অংশ তিন জায়গায় রাখার আলোচিত ঘটনার মূলহোতা চার্লস রূপম সরকার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

মঙ্গলবার (২৩ জুন) দুদিনের রিমান্ড চলাকালীন রূপমকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। তিনি স্বেচ্ছায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় এখন পর্যন্ত তিনজন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

অপর দু’জন হলেন- রূপম সরকারের স্ত্রী শাহীনা আক্তার ওরফে মনি সরকার (২৪) ও রূপমের শাশুড়ি রাশিদা আক্তার (৪৮)।

দক্ষিণখান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২২ জুন) রূপমকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ। শুনানি শেষে বিচারক দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys