1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৩ জুন, ২০২১

নিউজ ডেস্ক: রাজধানীর বনানীতে রেলস্টেশনের সামনে গতকাল শনিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন পিকআপের চালক আবদুল জলিল মোল্লা (৪০)।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মীর মোহাম্মদ মাহফুজুর রহমান আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বনানী রেলস্টেশনের সামনের সড়ক দিয়ে ছোট একটি পিকআপ ভ্যানে ১০ থেকে ১২ জন শ্রমিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে পিকআপের চালক জলিল গুরুতর আহত হন।

পিকআপে থাকা পাঁচ শ্রমিক সামান্য আহত হন। পিকআপের চালক জলিলকে সিএনজিচালিত অটোরিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন।

অটোরিকশার চালক আবদুর রাজ্জাক জানান, পথচারীরা পিকআপের চালককে তার অটোরিকশায় তুলে দিলে তিনি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহত পাঁচ শ্রমিককেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জলিলের বাড়ি গাজীপুরের দত্তপাড়ায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসআই মীর মোহাম্মদ মাহফুজুর রহমান আরও জানান, দুর্ঘটনায় পিকআপ ও প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys