1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বগুড়ায় উত্যক্তের পর ধর্ষণচেষ্টা, কলেজছাত্রীর আত্মহত্যা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় ধর্ষণচেষ্টার শিকার এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। বিষপানে মারা যাওয়া লিপি খাতুন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের কৈগাতী গ্রামের কৃষক ফজলুল হকের মেয়ে। লিপি এ বছর জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, ধর্ষণচেষ্টার পর অভিযুক্ত বাবুল ও রফিকুলসহ ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন লিপির বাবা। কিন্তু অভিযোগটি আমলে নেয়নি পুলিশ। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে লিপির মৃত্যুর খবর পেয়ে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, লিপিকে দুই বছর ধরে উত্যক্ত করে আসছিলেন বাবুল মিয়া। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামের মাতবরদের কাছে বিচার চান মেয়েটির বাবা। কিন্তু তারা এ ঘটনার কোনো সুরাহা করতে পারেননি। বিচার চাওয়ার পর থেকে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন বাবুল। গত ১২ মার্চ সকালে লিপির বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে লিপির ঘরে ঢোকেন বাবুল ও তার সহযোগী রফিকুল। তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের চেষ্টা চালান বাবুল। এ সময় তার চিৎকারে লোকজন ছুটে এলে তারা সটকে পড়েন। ঘটনাটি জানাজানি হলে সমাজে মুখ দেখানোর ভয়ে লিপি বিষপান করেন। স্বজনরা তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, পরে ১৩ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

লিপির বাবা ফজলুল হক বলেন, ‘মেয়েকে উত্যক্তের বিচার গ্রামের মাতবরদের কাছে চেয়েও পাইনি। থানায় অভিযোগ দিলেও পুলিশ খোঁজখবর নেয়নি। আমার মেয়ের মতো যেন আর কারও মেয়েকে এভাবে জীবন দিতে না হয়! আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’

ধর্ষণচেষ্টার অভিযোগ আমলে না নেওয়ার বিষয়ে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys