1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

ফ্রান্স প্রবাসী কুমিল্লার জাকির হোসেনের জানাজা সম্পন্ন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ফ্রান্স প্রবাসী জাকির হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। দীর্ঘ চার বছর ধরে হাসপাতালে অসুস্থ থাকার পর গত ২৫ অক্টোবর না ফেরার দেশে চলে গেলেন তিনি। বাংলাদেশের কুমিল্লা জেলার বাগমারার উত্তর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমাপাড়ার বাসিন্দা জাকির হোসেন।

 

 

ফ্রান্সে চার বছর আগে দুষ্কৃতিকারীদের হাতে মারাত্মক আহত হয়ে হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় প্যারিসের তাবারন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

প্যারিসের অভারবিলা বাংলাদেশ জামে মসজিদে তার জানাজা শেষে মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়। বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও জাকির হোসেনের স্বজনরা জানাজায় উপস্থিত ছিলেন। তিনি ফ্রান্সে বাংলাদেশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

 

 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন (শাহ আলম)।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys