1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ফ্রান্সে করোনায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা ফারুক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

আমাদেরকথা ডেস্ক: ফ্রান্সে করোনায় মারা গেছেন ফ্রান্স আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক প্যানেল মেয়র জসীমউদ্দীন ফারুক। গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

করোনার পাশাপাশি তার নিউমোনিয়া ছিল। কয়েক সপ্তাহ থেকে তিনি হাসপাতালের আইসিইউতে করোনার বিরুদ্ধে লড়াই করে অবশেষে পরাজিত হন।

তার স্বজনরা জানিয়েছেন ,ফ্রান্সে আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ বাংলাদেশ প্রেরণ করা হবে। এদিকে জসিম উদ্দিন ফারুকের মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন মহল।

সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান , ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম ,সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ সহ অন্যান্য নেতারা শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ফ্রান্স যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।
গভীর শোক প্রকাশ করেছেন ফ্রান্সের সাংবাদিক নেতারাও।
উল্লেখ্য, তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম সম্পাদক, জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys