1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ প্যারিসের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শাহ গ্রুপের ইরানের পাশে থেকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

ফ্রান্সে ‘ইনডিপেনডেন্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২’ এ চ্যাম্পিয়ন ‘এফসি প্যারিস’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: ফ্রান্সে বিসিএফ কর্তৃক আয়োজিত ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর শিরোপা জিতেছে এফসি প্যারিস। ২৭ মার্চ, রোববার রাজধানী প্যারিস এর উপকন্ঠে ববিনী মাঠে অনুষ্ঠিত এ খেলায় তারা মোগলাবাজার ক্লাবকে ৪৭ রানে হারিয়ে শিরোপা জিতে নেয়।

প্রথমে ব্যাট করতে নেমে এফসি প্যারিস ক্রিকেট ক্লাব নির্ধারিত ১৫ ওভারে ৩ উইকেটে ১৭০ রান করে। জবাবে মোগলা বাজার ক্রিকেট ক্লাব বিশাল স্কোর তাড়া করতে গিয়ে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। তারা সব-কটি উইকেট হারিয়ে ১২৩ রান করতে সক্ষম হয়। ফলে ৪৭ রানের ব্যবধানে তাদের পরাজয় মেনে নিতে হয়। বিজয়ী দলের আরিফ আহমেদ অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। তিনি ব্যাট হাতে ১৫ বলে ৩৮ রান এবং বল হাতে ৩ ওভারে ৩ উইকেট দখল করেন।

এর আগে দু’টো সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইলেভেন ওয়ারিয়র্স এবং এফসি প্যারিস। দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মোগলা বাজার এবং ইয়াং স্টার। এফসি প্যারিস ও মোগলা বাজার স্ব স্ব খেলায় জয়লাভ করে ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়।

বিজয়ী দল কাপ এবং ৩০০ ইউরো প্রাইজ মানি হিসেবে পুরস্কার লাভ করে। অন্যদিকে রানার্স আপ দল মোগলা বাজার একটি কাপ এবং ২০০ € প্রাইজমানি পায়। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন মোগলা বাজারের খেলোয়াড় মিজানুর রহমান। তিনি এই টুর্নামেন্টে মোট ১৪৭ রান করেন এবং ৬ উইকেট নেন।

বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এর উদ্যোগে আয়োজিত ‘স্বাধীনতার ৫০ বছরপূর্তি’ উপলক্ষে ‘ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২’ উদ্বোধন করা হয় রোববার ২০ মার্চ। রাজধানী প্যারিসের উপকন্ঠে ববিনি অঞ্চলে পাশাপাশি দুটো মাঠে দুদিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ১২ টি দলের মধ্যে নক আউট ফর্মুলার খেলাগুলো অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব টিএম রেজা। এছাড়াও পুরস্কার প্রদানে অংশ নেন টুর্নামেন্টের অন্যতম স্পন্সর EUROASIAMART এর প্রেসিডেন্ট ডঃ শামীম আহমেদ, BD Market/BD Boss এর স্বত্বাধিকারী আইয়ুব হাসান, বিসিএফ প্রেসিডেন্ট এমডি নুর, ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন, মাসুদ খান জিলানী, আব্দুর রহিম মোল্লা, প্রকাশ বড়ুয়া, আজিজুল হক সুমন, আক্তারুজ্জামান রয়েল, সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী, সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, নজমুল কবির, বিসিএফ এক্সিকিউটিভ মেম্বার জহিরল রানা, মল্লিক সনি, আশরাফ বাবু, মাশুক রহমান প্রমুখ। খেলা দেখতে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys