1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ফ্রান্সের পরমাণুচালিত সাবমেরিনে আগুন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২০

নিউজ ডেস্ক: ভূমধ্যসাগরের তুলোনবন্দরে অবস্থানরত ফ্রান্সের একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিনে স্থানীয় সময় শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওই বন্দরটি ফ্রান্সের নৌবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি। আগুন নেভানোর জন্য কয়েক ডজন দমকলকর্মী কাজ করেন এবং আগুন নেভানোর জন্য মারসেল দ্বীপ থেকে একটি জাহাজ মোতায়েন করা হয়। খবর রয়টার্স ও ফোর্বসের।

সাবমেরিনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সাবমেরিনটি মেরামতের জন্য বন্দরে নোঙর করা ছিল।

ভূমধ্যসাগরে অবস্থিত নৌঘাঁটির এক মুখপাত্র বলেন, এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং তবে এখনও পরিপূর্ণভাবে নিভে যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে সাবমেরিনের কোনো পরমাণু পদার্থ বা অস্ত্রের মাধ্যমে তিনি আহত হননি।

কী কারণে সাবমেরিনটিতে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়। ১৯৯০ সালে ফ্রান্স এই পরমাণুচালিত সাবমেরিনটি চালু করে এবং ১৯৯৩ সালে সক্রিয়ভাবে নৌবাহিনীতে যুক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys