1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

আমাদের কথা‘র ঈদ সামগ্রী বিতরণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে এবারও দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে আমাদের কথা পত্রিকা।

ইউরোপের জনপ্রিয় অনলাইন পত্রিকা ‌‌’আমাদের কথা’র প্রকাশক ফাতেমা খাতুন প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি অসম্ভব ভালোবাসা ও টান রয়েছে যা অবলোকন করা যায় প্রতি বছর ঈদের সময়। তিনি দীর্ঘকয়েক বছর ধরে মানুষের কল্যাণে ঈদ সামগ্রী বিতরণ করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ফাতেমা খাতুন অর্থায়নে এবারও দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে আজ শুক্রবার (৫ এপ্রিল)। সিলেটের কুলাউড়া উপজেলায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ।

আরও উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার ছালিক আহমদ, আওয়ামী লীগ নেতা নিয়ামত আলী , ব্যবসায়ী জিল্লুর রহমান, শিক্ষক মাহবুব হোসেন মাছুম, মাদ্রাসার শিক্ষক এবায়দুর রহমান, আব্দুল মান্নান, সেবুল মিয়াসহ আরও অনেকে।

শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, বন্যাসহ বাংলাদেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগে এই পত্রিকা সবসময় অসহায়দের সহায়তা করে আসছে।

প্রকাশক ফাতেমা খাতুন মরিয়ম জানিয়েছেন, ‘তাদের এই সহায়তা সবসময় অব্যাহত থাকবে।’ মানুষের বিপদে আপদে ফাতেমা খাতুন সবসময় এগিয়ে আসে যার প্রতিচ্ছবি বার বার মানুষ টের পায়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys