1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ফরাসি জাতীয় ক্রিকেট লীগে বাংলাদেশী ক্লাব পিকেআর চ্যাম্পিয়ন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সের জাতীয় লিগের তৃতীয় বিভাগ এর খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশী ক্রিকেট ক্লাব প্যারিস নাইট রাইডার্স।

আইসিসি অনুমোদনপ্রাপ্ত ফরাসি জাতীয় লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশী ক্রিকেট ক্লাব প্যারিস নাইট রাইডার্স।

রোববার প্যারিসের দ্রু ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন শক্তিশালী লিল ক্রিকেট ক্লাবকে পরাজিত করে এবারের আসরে তারা চ্যাম্পিয়ন হয়।

টসে জয়লাভ করে প্যারিস নাইট রাইডার্স ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ১০অভারে ১০৯ রান তুলে।
জবাবে নির্ধারিত ওভারে লিল ক্রিকেট দল ৮৯ রান তুলতে সক্ষম হয়।

তৃতীয় বিভাগের এবারের আসরে মোট ১২ টি দল অংশগ্রহণ করে। দেশীয় ক্রিকেট ক্লাবের খেলা দেখতে মাঠে অনেক প্রবাসী বাংলাদেশী দর্শক ,ক্লাবের সমর্থক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্ণধাররা উপস্থিত ছিলেন। ক্লাবের প্রধান উপদেষ্টা কবির পাটোয়ারী, স্পন্সর প্রতিষ্ঠান বাংলা অটো ইকোলের পরিচালক হোসেন সালাম রহমানও মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স ক্রিকেট ফেডারেশনের সভাপতি প্রভা বালান , ভাইস প্রেসিডেন্ট আসিফ জাহির সহ অন্যান্য কর্মকর্তারা।

চ্যাম্পিয়ন ক্লাবের খেলোয়াড়দের প্রত্যাশা আগামী দিনে তারা প্রথম বিভাগেও অংশগ্রহণ করে এমন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

উল্লেখ্য, ফরাসি জাতীয় ক্রিকেট দলে বাংলাদেশি বংশোদ্ভূত অনেক তরুণ এখন খেলছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys