শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

প্রেমে রাজি না হওয়ায় নারায়ণগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক তরুণী (২৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ অভিযোগে ইমরান হোসেন রনি (২১) নামে এক তরুণের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ওই তরুণী। রোববার (১৭ জানুয়ারি) সকালে মামলাটি দায়ের করেন তিনি।

মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রারী খাল এলাকার মোঃ মজিবুর রহমানের ছেলে। সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি পেশায় একজন অটোচালক।

মামলার এজাহারের বরাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযুক্ত রনির অটোতে বিভিন্ন সময় যাতায়াত করার সুবাদে ভুক্তভোগী তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। গত দুই মাস যাবত অভিযুক্ত রনি ভুক্তভোগী তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। তবে তার প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ওই তরুণীকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি ভাড়া বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে রনি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী তরুণীকে সদরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়ে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys