1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

প্রাণঘাতী করোনাভাইরাসে উহান হাসপাতালের পরিচালক মারা গেছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের সুস্থ করতে দিনরাত লড়াই চালিয়ে যাচ্ছেন চীনের নার্স-চিকিৎসকরা। তাদের মাঝে উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিংয়ও একজন। কিন্তু এ ভাইরাসে আক্রান্ত হয়ে নিজেই মারা গেলেন।

মিরর এবং ডেইলি মেইলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের কোনো হাসপাতালের প্রধান হিসেবে প্রথম প্রাণ গেছে লিউ’র। মৃত্যুতে ভেঙে পড়েছেন তার সহকর্মী চিকিৎসকরা।

তবে তার মৃত্যু নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এই হাসপাতালেরই লিউ ফ্যান নামে ৫৯ বছর বয়সী এক নার্স মারা যান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। নার্স লিউ ফ্যানের ‍মৃত্যুর বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, উহানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ঘাটতি দেখা দিলে ওই নার্সও তা থেকে বঞ্চিত হন। ফলে হাসপাতালে দায়িত্ব পালনকালে তিনি ভাইরাসে সংক্রমিত হন। ১৪ ফেব্রুয়ারি মারা যান তিনি।

বেইজিংয়ের মতে, চীনে করোনাভাইরাসে ছয়জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন এবং ১ হাজার ৭০০ মেডিকেল স্টাফ এতে আক্রান্ত হয়েছেন।

এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ নামক রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ৭৭০ জন প্রাণ হারিয়েছেন। চীনের বাইরে হংকং, তাইওয়ান, জাপান, ফিলিপাইন ও ফ্রান্সে একজন করে মোট ৫ জন মারা গেছেন।

এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৭১ হাজার ৪৪০ জন। এর মধ্যে শুধু চীনেই আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৫৪৮। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৬১০ রোগী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys