1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

প্রবাসীদের অধিকার আদায়ে সোচ্চার থাকবে ঢাকা ক্লাব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

প্রবাসীদের অধিকার আদায় ও যেকোনো যৌক্তিক দাবিতে সোচ্চার এবং সমস্যা সমাধানে তাদের পাশে থাকবে ঢাকা ক্লাব ফ্রান্স ।

সদ্য গঠিত সংগঠনের প্রথম মতবিনিময় ও সিনিয়র সহ-সভাপতি চঞ্চল শেখের স্বদেশ গমন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে এই বক্তব্য তুলে ধরেন সংগঠনের নেতারা।

গত শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানী প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত গার্দু নর্দ’র স্থানীয় একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি রানা রহমান ও সাধারণ সম্পাদক কামাল সিকদার’র উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন সংবর্ধিত সিনিয়র সহ সভাপতি শেখ চঞ্চল, ও মাহমুদ রেজা আসাদ , যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজজামান টিপু , ও রেজাউল রহমান বিপুল, সাংগঠনিক সম্পাদক মমীন আলী মোড়ল ও হোসেন বেপারী সুজন , প্রচার সম্পাদক মরুফ ফয়সাল, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন শামীম শেখ , কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, ও বাদশা মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক আরিফ রহমান।

সংবর্ধিত চঞ্চল শেখ তার বক্তব্যে সংবর্ধনা প্রদানের জন্য সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এ সময় তিনি বলেন, এক বুক স্বপ্ন নিয়ে এই সংগঠন তরুণদের সমন্বয়ে যাত্রা শুরু করেছে। সবার সহযোগিতা নিয়ে প্রবাসীদের কল্যাণে এই সংগঠন সবসময় কাজ করবে ।

সভাপতি রানা রহমান ও সাধারণ সম্পাদক কামাল সিকদার সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys