1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রীর ছাদবাগানে কাঁচামরিচ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্ক: এবার প্রধানমন্ত্রীর ছাদবাগানে কাঁচামরিচ হয়েছে। গণভবনের ছাদে টবে কাঁচামরিচ গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলন এসেছে কাঁচামরিচ গাছগুলোয়। আর নিজেই মুঠোফোনে সেই ছবি তুলেছেন তিনি। ছাদবাগানে আরো হয়েছে ধনেপাতা, করমচা ও আনারস। বঙ্গবন্ধুকন্যা শুধু মুখেই বলেন না, সবাইকে যা করতে বলেন নিজে তা করেও দেখান।

একটি পরিবারের যতটুকু সবজি প্রয়োজন, তার অনেকটাই ছাদে বা বারান্দায় টবে চাষ করে মেটানো সম্ভব। সম্ভব প্রতিবেশীরও প্রয়োজন মেটানো। আর এই বার্তাই সাধারণ মানুষকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা।

করোনা মহামারী যখন শুরু হয়, তখন খাদ্যসংকট মোকাবিলায় দেশের প্রতিটি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনতে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানিয়েই থেমে থাকেননি তিনি, নিজের বাসভবনে গড়ে তোলেন কৃষি খামার। গণভবনের প্রতিটি ইঞ্চি জমিতে ফসল ফলিয়েছেন। গণভবনে তিনি চাল, ডাল থেকে শুরু করে পেঁয়াজ, হলুদ, মরিচ, তেজপাতা-ধনেপাতাসহ বিভিন্ন ধরনের শাকসবজিও আবাদ করেছেন। শুধু গণভবনেই নয়, ফসল ফলিয়েছেন তিনি টুঙ্গিপাড়ার পৈতৃক পতিত জমিতে। সেই ফসল গণভবনে নিয়ে এসে বিলিয়েও দিয়েছেন সবার মাঝে।

সরকারপ্রধান হয়েও কৃষি অনুশীলনে নেমেছেন বঙ্গবন্ধুকন্যা। মাটি ও ফসলের সংস্পর্শে সম্পৃক্ত রেখেছেন নিজেকে। সবাইকে উৎসাহ দিতে সৃষ্টি করেছেন দৃষ্টান্ত। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ বঙ্গবন্ধুকন্যার দেখানো পথ ধরেই পরিণত হবে খাদ্য উদ্বৃত্তের দেশে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys