শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার রায় ১৭ই ফেব্রুয়ারি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত ১০ জনের সাজা বহাল থাকছে কি না, তা জানা যাবে ১৭ই ফেব্রুয়ারি।

মামলায় মৃত্যুদ- পাওয়া ১০ জঙ্গির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে সোমবার রায়ের দিন রাখে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। ভাষার মাস উপলক্ষে রায় বাংলায় ঘোষণা করা হবে বলেও জানিয়ে দেন আদালত।

এর আগে ২৫শে জানুয়ারি রাষ্ট্রপক্ষের অসমাপ্ত বক্তব্যের জন্য ১লা ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। এদিন রাষ্ট্রপক্ষের পুরো বক্তব্য শুনে রায়ের দিন ঠিক করা হলো।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ, সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সারোয়ার পায়েল। আসামিপক্ষে ছিলেন মো. নাসির উদ্দিন ও মোহাম্মদ আহসান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys