1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

প্রকাশ হলো কেকের শেষ গান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

নিউজ ডেস্ক: মৃত্যুর কিছুদিন আগে গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে ‘ধুপ পানি বেহনে দে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন কেকে (বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ)। গতকাল সোমবার গানটি প্রকাশ হয়েছে। কেকের গাওয়া গানের সঙ্গে পর্দায় দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠি ও নীরজ কাবিকে।

এর আগে, গত রোববার ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন গতকাল সোমবার প্রকাশ্যে আসবে কেকের শেষ গান। তার ‘শেরদিল’ সিনেমার জন্য গানটি গেয়েছিলেন তিনি। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এটির ভিউ হয়েছে সাড়ে ৩ লাখ।

উল্লেখ্য, গত ৩১ মে কলকাতায় কনসার্টে গানের অনুষ্ঠান শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কেকে। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাত্র ৫৩ বছর বয়সেই জীবন প্রদীপ নিভে যায় এই গায়কের। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে ভারতসহ পুরো বিশ্বের অনুরাগীদের মনে নেমে আসে শোকের ছায়া।

২ জুন মুম্বাইয়ের ভারসোভা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় কেকের। তার মৃত্যুর ঘটনা অস্বাভাবিক দাবি করে কেকের সঙ্গীরা মামলাও দায়ের করেন। এখনো মামলাটির তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys