1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

প‍্যারিসে গার্দু নর্দে ঈদ জামাত’র প্রস্তাব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

গার্দু নর্দে ঈদ জামাত‘সহ দেশীয় উৎসবের প্রস্তাব

ফ্রান্সে বাংলাদেশিদের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত  রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত গার্দু নর্দে  আগামীতে  ঈদ জামাত আয়োজনের  প্রস্তাব করা হয়েছে।

গত মঙ্গলবার (২৫শে মার্চ) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও সংসদ সদস্যদের নিয়ে গঠিত ফ্রান্স বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি পুরিয়া আমিরশাহি Pouria Amirshahi এই এলাকা পরিদর্শনকালে  গার্দু নর্দ‘র ব্যবসায়ীরা তার কাছে এই প্রস্তাব করেন।

তবে শুধু ঈদ জামাত‘ই নয়; বাংলা নববর্ষসহ অন্যান্য উৎসবও এই এলাকায় আয়োজন ও রাস্তায়  র‍্যালি‘র প্রস্তাব করা হয় ।

এ সময় সংসদ সদস্য  তাঁদের  প্রস্তাবের প্রেক্ষিতে বলেন , অন্যান্য কমিউনিটি যেমন শ্রীলঙ্কানরা যদি তাদের বিভিন্ন উৎসবে রাস্তায়  র‍্যালিসহ বিভিন্ন অনুষ্ঠান করতে পারে তবে বাংলাদেশীরা কেন পারবে না ? তিনি তাদেরকে আশ্বস্ত করে বলেন , এ বিষয়ে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।

পরিদর্শন কালে ব্যবসায়ীদের সাথে নিয়ে তিনি পায়ে হেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যান ও তাদের সাথে কথা বলেন  ও খোঁজ খবর নেন।

বিভিন্ন দোকানী সংসদ সদস্যকে তাদের  প্রতিষ্ঠানে  দেশীয় ব্র্যান্ডের যে পণ্য রয়েছে তার পরিচিতি তুলে ধরেন , বিশেষকরে মসলা ও কাঁচা তাজা শাকসবজির।

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ও শাহ গ্রুপের বিভিন্ন দেশীয় পণ্য সম্পর্কেও তাকে অবগত করা হয়।

মূলত এই এলাকায় দীর্ঘ দিন থেকে বসবাসকারী সুহাইল ইবনে সোহেলের আমন্ত্রনেই সংসদ সদস্য এই এলাকা পরিদর্শনে আসেন । পরিদর্শনকালে  ব্যবসায়ী নেতাদের মধ্যে শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম), গার্দু নর্দ‘র বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান‘র  গোড়াপত্তেনর অন্যতম টিএম রেজা  তাঁর  সাথে ছিলেন ।

উল্লেখ্য,পাশের রেল স্টেশন “গার্দূ নর্দ‘র নামানুসারে রুই দ্যা ফবরুক সেইন দেনিস রোড ও আশেপাশের রোডে অবস্হিত দোকানপাট সহ এই এলাকা এখন   “গার্দু নর্দ” নামেই এখানকার বাংলাদেশীদের কাছে বেশী পরিচিত।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys