রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

প্যারিসের শরনার্থী শিবির উচ্ছেদ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: রাজধানী প্যারিস থেকে শরনার্থীদের শিবির উচ্ছেদ করে দিয়েছে ফরাসি পুলিশ। উচ্ছেদ হওয়া শরনার্থীদের মধ্যে বেশিরভাগই মুসলিম এবং দরিদ্র রাষ্ট্র সোমালিয়া ও আফগানিস্তান থেকে ফ্রান্সে আশ্রয় নিয়েছিলেন। আশঙ্কা করা হচ্ছে, এরফলে অন্তত ২ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বর্তমানে ফ্রান্সজুড়ে কোভিড-১৯ সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। এ নিয়ে দেশটিতে চলছে কড়াকড়ি। তারই অংশ হিসেবে শরনার্থী শিবির উচ্ছেদ করা হয়েছে। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে।

খবরে জানানো হয়, রাতের অন্ধকারেই উচ্ছেদ কার্যক্রম চালায় পুলিশ। একে কোভিড-১৯ সংক্রমণ থামানোর অংশ দাবি করলেও অনেকেই একে রাজনৈতিক পদক্ষেপ বলছে।

ফরাসি অভিবাসন নীতির সমালোচকরা এর সমালোচনা করেছেন। শরণার্থী সহায়তা সংস্থার দাবি, শিবিরটিতে শিশুসহ প্রায় দুই হাজার উদ্বাস্তুর বসবাস ছিল। সেখানকার বাসিন্দাদের এখন রাস্তায় থাকতে হবে বলে আশঙ্কা শরণার্থী বিষয়ক আইনজীবিদের।

ঘটনার রাতে কর্তৃপক্ষ শরণার্থীদের উচ্ছেদ করতে গিয়ে তাদের বাসে ওঠার নির্দেশ দেয়। লোকজন বাসে উঠতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ফলে পুলিশ বাধ্য হয়ে শরণার্থীদের মধ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys