1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

পীরগঞ্জের ক্ষতিগ্রস্তদের জন্য খাবার-ঢেউটিন-অর্থ বরাদ্দ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় সম্প্রতি ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা দানের লক্ষ্যে একশ বান্ডিল ঢেউটিন এবং ঘর নির্মাণের জন্য তিন লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

এছাড়াও শুকনো ও অন্যান্য খাবারের দুইশ প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিটি প্যাকেটে ১০ কেজি মিনিকেট চাল, ১ কেজি দেশি মসুরের ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়া গুঁড়াসহ মোট আটটি আইটেম রয়েছে। প্রতিটি প্যাকেট খাবারে চার সদস্যের পরিবারের প্রায় এক সপ্তাহ চলে যাবে বলে আশা করা হচ্ছে।

ঢেউটিন,নগদ অর্থ এবং অন্যান্য খাবার সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শক্রমে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys