1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় নারিকেলের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় নারিকেল খাওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের (১১) বিরুদ্ধে।

উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের কাবারীকোলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভিযোগে জানা যায়, মঙ্গলবার বিকালে বাড়িতে লোকজন না থাকায় সিরাজুল ইসলাম প্রতিবেশীর ৩ বছরের শিশুকে নারিকেল খাওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে আনে। এরপর সে শিশুটিকে ধর্ষণ করে।

এতে শিশুটির গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হতে থাকে। পরিবারের লোকজন অসুস্থ শিশুটিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সাঁথিয়া থানা পুলিশ ধর্ষক সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে।

সাঁথিয়া থানার ওসি আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শিশু ধর্ষণের অভিযোগ পেয়েছি। থানায় মামলাসহ কিশোর ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে যশোর শিশু সংশোধনাগারে পাঠানোর জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys