মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

পদ্মায় বসল ১৮তম স্প্যান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: বিজয়ের মাসে পদ্মাসেতুর ১৮তম স্প্যান ‘৩-ই’ সেতুর ১৭ ও ১৮ নম্বর পিলারের উপর বসিয়ে দৃশ্যমান হলো ২ হাজার ৭০০ মিটার অবকাঠামো। ৬.১৫ কিলোমিটার পদ্মাসেতুর দৃশ্যমানের বাকি রয়েছে এখন ৩.৪৫ কিলোমিটার। ট্রেন ও গাড়িতে চড়ে পদ্মাপাড়ি বাস্তবে রূপ নেবে আর ২৩টি স্প্যান বসানোর মাধ্যমে।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ন কবীর জানান, সকাল সাড়ে ৯টার দিকে মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৬০০ টন ধারণ ক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেনে করে নির্দিষ্ট স্থানে স্প্যানটি আনা হয়। পরবর্তীতে দুপুরে ১৭-১৮ নম্বরে পিলারের ওপর স্থায়ীভাবে স্থাপন করা হয়। এরপর ১৬ ও ১৭ নম্বর পিলারের স্প্যানের একটি অংশের সঙ্গে ঝালাই করা হয়। ১৭তম স্প্যান বসানোর ১৪ দিনের মাথায় বসানো হলো ১৮তম স্প্যান।

জানা গেছে, সেতুর চ্যালেঞ্জিং কাজ সব শেষ। দেশে আসা ৩৩টি স্প্যানের মধ্যে ১৭টি বসানো হয়েছে। প্রস্তুত আছে পাঁচটি ও বাকি আছে ১১ টি স্প্যান। ডিসেম্বর মধ্যেই সেতুর ৪-সি ও ৩-এফ স্প্যানসহ মোট তিনটি স্প্যান বসানোর শিডিউল রয়েছে। সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজও সিডিউল অনুযায়ী চলছে। ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্ট্রিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys