1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

নেপালের ভূমিতে সীমান্ত চৌকি স্থাপন করছে চীন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

নিউজ ডেস্ক: দিল্লি-কাঠমান্ডু দ্বন্দ্বের মধ্যেই নেপালের ভূমিতে সীমান্ত চৌকি স্থাপন করছে চীন। হিন্দুস্তান টাইমস ও জি নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সীমান্ত নির্ধারণী নদীগুলোর গতি পরিবের্তণের কারণে বেশ কিছু স্থানে বৃদ্ধি পেয়েছে চীনা ভূমির পরিমাণ। চীন এসব স্থানে সেনা বাড়াচ্ছে বলে নেপালের কৃষি বিভাগ সদ্য প্রকাশিত এক নথিতে সতর্ক করেছে।

এই নথি অনুযায়ী নেপালের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার ভূমি ইতোমধ্যেই চীনের দখলে চলে গেছে। কারণ হিমালয়ের নদীগুলো নিয়মিতই গতি বদল করছে। নথি অনুযায়ী বেশ কয়েকশ’ হেক্টর জমি এখন চীনের দখলে।

নথিটি বলছে, ‘চীন প্রায় নিশ্চিতভাবেই আর্মড পুলিশ দ্বারা এই এলাকাগুলোয় সীমান্ত চৌকি স্থাপন করছে।’ চীন নেপাল সীমান্তে ৪৩টি উঁচু পর্বতশৃঙ্ঘ রয়েছে। যা প্রাকৃতিক সীমা হিসেবে কাজ করে। দুই দেশের মধ্যে চেকপোস্টের সংখ্যা মাত্র ৬টি।

ভারতীয় গণমাধ্যমগুলোর মতে, চীন থেকে হারানো জমির ক্ষতি পোষাতেই কে পি শর্মা ওলির সরকার ভারতীয় ভূখণ্ডকে নিজ মানচিত্রে অর্ন্তভুক্ত করেছে। ফলে নেপালিদের দৃষ্টি সরে গেছে চীন সীমান্ত থেকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys