1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আসলেও এখন আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ে সময় লাগবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, কাজ চলছে।’

তিনি জানান, উৎসুক জনতার কারণে আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়েছে। সেই সঙ্গে তিনি রাজধানীর সব মার্কেটের ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলেছেন।

ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, ‘ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ভলান্টিয়ারসহ আমাদের ১২ জন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আমাদের মনযোগ আগুন নিয়ন্ত্রণের দিকে, জানমালের ক্ষতি যাতে না হয় সেদিকে। এক্ষেত্রে কাজ করতে গিয়ে ফায়ার ফাইটাররা আহত হয়েছেন। আমরা আপনাদের জন্যই কাজ করছি।’

আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করেন র‌্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ব্যবসায়ীদের অভিযোগ, অরক্ষিত বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আর মার্কেটে অগ্নিনির্বাপণেরও ভালো ব্যবস্থা ছিল না। সব মিলিয়ে আগুনকে প্রাথমিক অবস্থায় নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা ছিল না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys