বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

নিউজ টোয়েন্টিফোর রিপোর্টিং টিমের ওপর সন্ত্রাসীদের হামলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: পুরান ঢাকার নয়াবাজারে বেসরকারি স্যাটেলাইট টিভিচ্যানেল নিউজ টোয়েন্টিফোর রিপোর্টিং টিমের ওপর হামলা চালিয়েছে অবৈধ বন্ড সন্ত্রাসীরা। পেশাগত কাজে সংবাদ সংগ্রহের সময় তাদের ওপর এ হামলা চালানো হয়। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এসময় নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালালকে বেদম প্রহার ও মারধর করে অবৈধ বন্ড মাফিয়াদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা। এক পর্যায়ে গুরুতর আহত রিপোর্টার ও ক্যামেরাপারসন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সাধারণ জনতা। মেডিকেলের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে নয়াবাজারে বন্ড চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালায় শুল্ক বিভাগ। সেসময় সংবাদ সংগ্রহে নিউজ টোয়েন্টিফোরের টিমও যোগ দেয়। অভিযানের সংবাদ সংগ্রহের সময় তাদের ওপর হামলা চালায় অবৈধ বন্ড ব্যবসায়ীরা। হামলাকারীরা নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টিং টিমের ব্যাকপ্যাক ও ক্যামেরা কেড়ে নেয় এবং প্রতিষ্ঠানটির গাড়িও ভাংচুর করে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys