1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

নাম পাল্টালেন বর্ষা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে মুনসুন ফিল্মসের ব্যানারের নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা

বর্ষা, এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। ছবিটি পরিচালনা করবেন তেলেগু নির্মাতা উপেন্দ্র মাধব।
নতুন খবর হলো, এ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র প্রযোজনায় আসছেন চিত্রনায়িকা বর্ষা। তবে সেখানে কিছুটা পরিবর্তনও এসেছে। বর্ষার পুরো নাম আফিয়া নুসরাত বর্ষা; এতদিন পর্যন্ত সবাই এটাই জানতেন। কিন্তু নতুন করে নাম পাল্টে সিনেমা প্রযোজনায় নাম লেখালেন এ নায়িকা। গেল ৭ ফেব্রুয়ারি রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়ে যাওয়া এক সংবাদ সম্মেলনে এমন কথা জানান প্রযোজক, নায়ক, ব্যবসায়ী ও বর্ষার স্বামী অনন্ত জলিল।

তিনি বলেন, এতদিন পর্যন্ত আফিয়া নুসরাত বর্ষা হিসেবে জানলেও এখন থেকে তার নাম খাদিজা পারভীন বর্ষা। পাসপোর্ট, ভোটার আইডি কার্ডসহ সবখানে তার নাম এটাই। এখন থেকে এ নামেই তিনি প্রযোজনা করবেন।

‘নেত্রী দ্য লিডার’ সিনেমায় বর্ষা ছাড়াও আরো দুজন প্রযোজক থাকছেন বলেও জানান অনন্ত জলিল, তবে তারা দুজনেই তুরস্কের।

এর আগে অনন্ত জানিয়েছেন, একটি রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হবে সিনেমাটি। যেখানে অনন্ত জলিল, বর্ষার পাশাপাশি অভিনয় করবেন ভারতের তিন জনপ্রিয় অভিনেতা। তারা হলেন কবীর দুহান সিং, তরুণ আরোরা ও প্রদীপ রাওয়াত।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys