1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

নকল শিশুখাদ্যে সয়লাব মৌলভীবাজারে ২ কারখানা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোডে নকল শিশুখাদ্য ও প্রসাধনী তৈরির দুটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এই ভেজাল কারাখানা দুটিতে নামী-দামি ব্র্যান্ডের নকল সিল দিয়ে জুস, চকলেট, স্যালাইন, আগরবাতি, গোলাপজল, তেলসহ প্রায় ৩০ প্রকারের পণ্য উৎপাদন করা হচ্ছিলো।

নকল ও মেয়াদোত্তীর্ণ করোনা টেস্টিং কিটসহ গ্রেপ্তার ৯
মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় দুই ট্রাক নকল মাল উদ্ধার করা হয়েছে; যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

একটি কারখানার মালিককে পুলিশ আটক করতে পারলেও অন্যজন পালিয়ে গেছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার পরিদর্শক মো. হুমায়ুন

আটককৃত হাবিব মিয়ার (৩৫) বাড়ি চাঁদপুর জেলায়। হাবিব একই অপরাধে আগেও আটক হয়েছিলেন। বাসা বদল করে আবার একই কারবার শুরু করেন বলে পুলিশ জানিয়েছে।

আটক হওয়ার পর হাবিব বলেন, ‘জীবিকার তাগিদে আবার এই পেশায় নিয়োজিত হই।’

শ্রীমঙ্গল থানাও ওসি আব্দুস ছালিক বলেন, ভেজাল পণ্য ও প্রসাধনী উৎপাদনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys